ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল Logo নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিলেন জাকারিয়া Logo সংস্কৃতি মন্ত্রী ও ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সাংস্কৃতিক বিনিময় ও ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ট্রান্সকম গ্রুপের ১ কোটি ৩৬ লাখ টাকার চেক প্রদান Logo বাংলাদেশ-চীন তথ্য ও প্রযুক্তি সহযোগিতা বাড়াতে তথ্যমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক Logo সীমান্ত সুরক্ষা ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন Logo ১৭ এপ্রিল হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান/হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল Logo জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা Logo ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক যৌথ উদ্যোগে শিল্প ও রপ্তানি খাত জোরদারের আলোচনা

বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন।

আজ বুধবার (১৫ এপ্রিল )সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, চামড়াজাত ও পাটজাত পণ্যে তুরস্কের বিনিয়োগকারীরা আগ্রহী হলে উভয় দেশ লাভবান হবে। কেননা বাংলাদেশে উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় তুরস্কের উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করলে দ্রুতই লাভবান হবে।

তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশমান এবং এখানে দক্ষ মানবসম্পদ রয়েছে, যা তুর্কি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়। তিনি বাংলাদেশের পরিবেশ বান্ধব পাটপণ্যের প্রশংসা করে বলেন, তুরস্কে পাটপণ্যের কদর রয়েছে। এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে আন্তরিক  অভিনন্দন জানান।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক যৌথ উদ্যোগে শিল্প ও রপ্তানি খাত জোরদারের আলোচনা

বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক

আপডেট সময় ১০:০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬