প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ১:৩২ পি.এম
মধ্যনগরে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে এক আসামী গ্রেফতার।

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যনগর থানা পুলিশের একটি দল উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নুরুল হক নামে মামলার এজাহারভুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ইছামারি গ্রামের বাসিন্দা ও মো. রহিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়, এতে কয়েকজন ব্যক্তি আহত হন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের চিকিৎসা দেওয়া হয় এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে থানায় মামলা দায়ের করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় থানায় আনা হয়। বুধবার যথাযথ পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin