প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ২:৩৯ পি.এম
সুনামগঞ্জের তাহিরপুরে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি কার্যক্রম শুরু।

কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জনতা বাজারে অবস্থিত যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সরকারি নিবন্ধিত (গভর্নমেন্ট রেজিঃ নং: C-146192) এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কারিগরি ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কম্পিউটার কোর্সে শিক্ষার্থীরা কম্পিউটার বেসিক, এমএস অফিস, ইন্টারনেট ব্যবহারসহ আধুনিক আইটি দক্ষতা অর্জন করছেন। মোবাইল সার্ভিসিং কোর্সে স্মার্টফোন হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়, যা কর্মসংস্থান ও স্বনিযুক্তির সুযোগ বৃদ্ধি করে।
প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ এমদাদুল হক বলেন,
"প্রযুক্তিনির্ভর যুগে দক্ষতা অর্জনই মূল চাবিকাঠি। আমরা যুবকদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের সক্ষম করে তুলতে চাই, যাতে তারা স্বনির্ভর হয়ে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।"
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে কেন্দ্রটি ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলেছে। তারা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বেকারত্ব কমাতে এবং তরুণদের প্রযুক্তিমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে সরাসরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin