
ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদের নেতৃত্বে নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল আজ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি মোঃ বিল্পব হোসেনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে নিম্নলিখিত মাদক জব্দ করা হয়েছে:
৮০ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক বাজার মূল্য: ৩২,০০০ টাকা
০৩ গ্রাম হেরোইন, আনুমানিক বাজার মূল্য: ৩০,০০০ টাকা
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই অভিযানের মাধ্যমে নবাবগঞ্জ থানায় মাদক পাচার দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin