আলী আহসান রবি : মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-02
এর অধীনে আমেরিকা থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে MV.WF ARTEMIS জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।
বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। G to G-02 চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে,যার তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে MV.WF ARTEMIS
জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে অবস্থান করছে। ইতোপূর্বে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম দেশে এসেছে ।
উল্লেখ,G to G-01 চুক্তির আওতায় ইতোমধ্যে
মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি হয়েছে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin