ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।

ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি করার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ৬৩৯ বার পড়া হয়েছে

শনিবার (২৪ আগস্ট): ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক জেলায় নিয়োজিত জেনারেটরগুলোর ডিজেল ফ্রি করার নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আজ বিটিআরসি কে তিনি এই নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, বিদ্যুৎ না থাকায় ফেনী জেলার ৭৮ টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার গুলো সচল রাখা অত্যন্ত জরুরী তাই তিনি বিটিআরসিকে ৭৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক জেলায় নিয়োজিত জেনারেটরগুলোর প্রয়োজনীয় ডিজেল বিনামূল্যে প্রদান করার নির্দেশনা দিয়েছেন।

প্রতি ঘন্টায় পোর্টেবল জেনারেটরে(পিজি) (৭৫ কেভী) ডিজেল ব্যবহৃত হয় ২.৩ লিটার এবং জেনারেটর(ডিজি) (৩০ কেভী) ডিজেল ব্যবহৃত হয় ৪.৪ লিটার। এই হিসেবে ৭৮ টি জেনারেটরে প্রতিদিন ৬৫৫২ লিটার ডিজেল ব্যবহৃত হয় যার মূল্য ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা এবং ৭ দিনে ৪৫ হাজার ৮৬৪ লিটার যার মূল্য ৪৯ লক্ষ ৯৯ হাজার ১৭৬ টাকা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার নির্দেশনায় বিটিআরসির ফান্ড থেকে এই টাকা প্রদান করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ

ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি করার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম

আপডেট সময় ১০:১৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪