প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৯:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৬:৩২ এ.এম
যারা জনগণের বিপক্ষে যাবে, আমি তাদের বিপক্ষে যাব: কামরুজ্জামান কামরুল।
![]()
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলরামপুরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপি মনোনীত এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, যারা জনগণের বিপক্ষে যাবে, আমি তাদের বিপক্ষে যাব।
তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার খর্ব করা হয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা লক্ষ্য করা গেছে।
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে কামরুল বলেন, তিনি নির্বাচিত হলে জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং সুনামগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দাবি করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালানো হচ্ছে।
পথসভা শেষে প্রার্থীর নেতৃত্বে একটি সংক্ষিপ্ত গণমিছিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin