প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১১:৪০ এ.এম
মধ্যনগরে সনাতন ধর্মাবলম্বীদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সেচ্ছাসেবকদল নেতা সেফুল।

কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম সেফুল।
৪ই ফেব্রুয়ারি মধ্যনগর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যনগর গ্রামে তিনি সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি’র মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
প্রচারণাকালে সাইদুল ইসলাম সেফুল বলেন,
“বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাস করে। আমরা সকলকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।”
তিনি আরও বলেন,
“সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ভাইয়ের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছি। আগামী নির্বাচনে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin