প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৩:৫০ পি.এম
বগুড়ার শাহজাহানপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি রিভলভার উদ্ধার, এক জন গ্রেফতার।

বিশেষ প্রতিবেদক : বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আশেকপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে এক বিদেশি রিভলভারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, ৩ই ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে ১টি বিদেশি রিভলবার, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড রিভলবারের গুলি এবং ১১ রাউন্ড শটগান গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ আতিকুর রহমান (৩৫) নামক একজন তালিকাভুক্ত অপরাধীকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে সাধারণ জনগণকে অনুরোধ করেছে, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা যে কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin