প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১২:২৫ পি.এম
মধ্যনগরের বাঙ্গালবিটা গ্রামে সাপের গর্তে আগুন দেওয়ার চেষ্টায় বসতঘরে অগ্নিকাণ্ড।

কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকায় সাপ তাড়ানোর উদ্দেশ্যে আগুন দেওয়ার সময় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনা ঘটে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে, বাঙ্গালভিটা বঙ্গবন্ধু বাজারের পূর্ব পাশে মেইন রোডসংলগ্ন সুলতান সাংমার বাড়িতে।
ভুক্তভোগী সুলতান সাংমা জানান, তার ঘরের ভিতরে একটি সাপের গর্ত ছিল। সাপ তাড়ানোর জন্য তিনি গর্তে আগুন দেন এবং কিছুক্ষণ ঘরের বাইরে অবস্থান করেন। পরে ফিরে এসে দেখেন, আগুন ঘরের ভিতরে ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিবেশীরা এবং পার্শ্ববর্তী বাঙ্গালভিটা বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্যও আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে আগুনে ঘরের কিছু অংশ পুড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা এ ঘটনায় চাঞ্চল্য প্রকাশ করেন এবং সচেতন মহল সবাইকে পরামর্শ দেন, এমন ঝুঁকিপূর্ণ পদ্ধতি পরিহার করে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অভিজ্ঞ ব্যক্তির সহায়তা নেওয়ার।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin