হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ইউপি চেয়ারম্যান সমিতির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকাল ৫টায় উপজেলা অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন এবং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সঞ্চালনা করেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খাঁন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি আব্দুর রউফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে।
অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং ইমামগণ উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম। ইফতার মাহফিলের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা মিলিত হয়ে পবিত্র রমজান মাসে সৌহার্দ্য ও সৌজন্যের বার্তা বিনিময় করেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin