প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ১১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৫:০৬ এ.এম
মধ্যনগরে পবিত্র মাহে রমজানে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্যবসায়ী আতাউর রহমান।

কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কলাছড়া গ্রামে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার রমজানের ২৩তম রোজায় কলাছড়া গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী আতাউর রহমান এবং তার পরিবারের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগের আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এবারও তিনি নিজ উদ্যোগে এলাকার সুবিধাবঞ্চিত নারী ও পুরুষদের হাতে নতুন কাপড়, লুঙ্গি, সেমাই, চিনি ও দুধ বিতরণ করেন। এতে ৮০ জন নারী এবং ২০ জন পুরুষ উপকারভোগী ছিলেন।
স্থানীয়রা জানান, আতাউর রহমান দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তিনি এবং তার পরিবার এ উদ্যোগ গ্রহণ করেছেন।
আতাউর রহমান সময়ের বুলেটিন এর প্রতিনিধি কাইয়ুম বাদশাহ কে বলেন, “রমজানের পবিত্রতা আমাদের মনে করিয়ে দেয় যে, মানবতার সেবা ও অসহায়দের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন মানুষের দায়িত্ব। আজ আমরা ১০০ জন অসহায় নারী ও পুরুষকে নতুন কাপড়, লুঙ্গি, সেমাই, চিনি ও দুধ বিতরণ করেছি। প্রত্যেকের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি এবং আমার পরিবার সবার কাছে দোয়া চেয়েছি—আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য এবং সমাজের সকল অসহায় মানুষের জন্য। আশা করি, সমাজের সকল সচেতন মানুষ এগিয়ে এসে দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন। আজকের এ আয়োজন শুধু সহায়তা নয়, বরং মানবিক দায়িত্ব ও সম্মানের দৃষ্টান্ত।”
বস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রমজানের এই সময়ে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী পাওয়ায় তাদের ঈদের আনন্দ দ্বিগুণ হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin