প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৬, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৬, ১:৪৮ পি.এম
জুলাই শহীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে -বাউফলে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার অনুষ্ঠানে ড. সুফিকুল ইসলাম মাসুদ এমপি

মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ একটি নতুন দিকনির্দেশনা পেয়েছে। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অতীতের আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা তাদের সাথে ভবিষ্যতেও থাকবো। বাউফলে সাত শহীদ পরিবারের মাঝে উপহার প্রদান কালে পটুয়াখালী -২ বাউফল আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাংলাবাজারস্থ জামায়াত কার্যালয়ে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী- (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক মিয়া।
এ সময় ডঃ মাসুদ আরও বলেন, আমরা আমীরে জামায়াতের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জুলাই শহীদদের উপহার প্রদান করেছি।
জুলাই সনদ দ্রুত জাতীয় সংসদে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড.শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্যথায় ছাত্র-জনতা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। কেননা এই ছাত্রজনতা জুলাইয়ের পরীক্ষীত যোদ্ধা।
এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিক নজরুল, জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, শিবির সভাপতি লিমন হোসাইন, মাওলানা শিবলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় শহীদ ইমরান জোমাদ্দার, আমিনুল ইসলাম আমিন, আশিকুর ইসলাম বিজয়, আখতারুজ্জামান নাইম, জাহাঙ্গীর মৃধা ও মেহেদী হাসান নবীন তালুকদারসহ সাত শহীদ পরিবারের মাঝে প্রত্যেককে ৭ হাজার টাকা ঈদ উপহার প্রদান করেন ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin