প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৬, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৬, ২:৫২ পি.এম
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়।

কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম সম্প্রদায়সহ মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও সৌহার্দ্য সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। এই উৎসব আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ, যেখানে সকল ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানের সঙ্গে বসবাস করে। ঈদের এই পবিত্র মুহূর্তে সেই চেতনা আরও জোরদার হয় এবং একে অপরের আনন্দে সামিল হওয়ার মাধ্যমে জাতীয় ঐক্য সুসংহত হয়।
তিনি উল্লেখ করেন, সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক পরিবেশ গড়ে তোলাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin