আলী আহসান রবি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এনসিপির *শহীদী মোলাকাত*। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও শহীদদের কবরস্থানে দোয়া মোনাজাত করেন এনসিপির নেতৃবৃন্দ।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক *আরিফুল ইসলাম আদীবের* নেতৃত্বে প্রতিনিধি দল বৃহত্তর উত্তরার ১. শহীদ আরাফাত হোসেন শাহাদাৎ, ২. শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ৩. শহীদ রিদোয়ান শরীফ রিয়াদ (জয়) ৪. শহীদ জাবির ইব্রাহিম কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এনসিপির প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন মহানগর সহ-সাংগঠনিক শেখ জামাল আবির, *অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনিসহ* অন্যান্য সদস্যরা।
ঈদের নামাজ আদায় করে প্রথমে শহীদ আরাফাতের বাসায় পৌঁছান এনসিপি নেতৃবৃন্দ। সেখানে শহীদ আরাফাতের বাবা, মাসহ অন্যান্য সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শহীদ আরাফাতের ভাই হাসান আলী তখন তার ভাইর হত্যার বিচারের দাবি করেন এবং শহীদ পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন।
প্রতিনিধি দল সকাল ১১ টায় কামারপাড়া এলাকায় শহীদ মুগ্ধ ও শহীদ জয়ের কবর জিয়ারত করে দোয়া মোনাজাত করেন। দোয়া মোনাজাত শেষে শহীদ জয়ের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ে শহীদ জয়ের মা কান্নায় ভেঙে পরেন। ভাঙা গলায় ছেলে হত্যার বিচারের অনিশ্চয়তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। আমাদের জীবন চালাতে হচ্ছে কিন্তু একমাত্র ছেলে ছাড়া আমরা মৃতপ্রায়।
এনসিপির মুখ্যা সমন্বয়ক *নাসীরুদ্দীন পাটোয়ারীর* নেতৃত্ব প্রতিনিধি দল সন্ধ্যা সাতটায় শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin