প্রিন্ট এর তারিখঃ মার্চ ২২, ২০২৬, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৬, ৬:৩৫ এ.এম
সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলীর পক্ষ থেকে মধ্যনগরবাসীকে ঈদের শুভেচ্ছা।

কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা হযরত আলী বর্তমানে স্থানীয় যুবসমাজের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন এবং দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, সংযম ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত উৎসব। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত ধৈর্য, ত্যাগ ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা ঈদের আনন্দ ও মানবিক মূল্যবোধে প্রতিফলিত হয়।"
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল স্তরের মানুষ একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই ঈদের প্রকৃত তাৎপর্য। আমাদের সকলকে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তি ও সম্প্রীতিশীল সমাজ গড়ে তোলার জন্য কাজ করতে হবে।”
শেষে হযরত আলী দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি প্রার্থনা করেছেন, মহান আল্লাহর দরবারে পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, প্রশান্তি ও কল্যাণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin