আলী আহসান রবি : দি ডেইলি স্টারে "Govt lifts bar on IPL telecast in Bangladesh" শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত/প্রচারিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংবাদটি আমাদের গোচরে এসেছে।
উল্লেখ্য আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এই সংবাদ এর ভিত্তিতে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার জন্য এই প্রতিবাদটি জরুরি ভিত্তিতে প্রচার করার জন্য বিনীত অনুরোধ করছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin