প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ১:১৩ পি.এম
জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশংকা নয় এটি অনিবার্য বাস্তবতা – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

আলী আহসান রবি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, আমরা এমন এক সময়ে বাস করছি, যখন জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন—এসব দুর্যোগ এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই দুর্যোগগুলোর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আমাদের শিশুরা।
শিশুরা আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, আমাদের সম্ভাবনা। কিন্তু দুর্যোগের সময় তারাই সবচেয়ে অসহায় হয়ে পড়ে। তাই শুধু তাদের রক্ষা করাই নয়, তাদেরকে সচেতন, দক্ষ ও প্রস্তুত করে তোলা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব।
সোমবার সকালে (৩০ মার্চ) রাজধানীর একটি হোটেলে 'Save the Children আয়োজিত ‘Met Club: The Next Wave’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আয়োজকরা জানান, মেট ক্লাব (Meteorological Club) একটি স্কুলভিত্তিক, শিশু-কিশোর নেতৃত্বাধীন উদ্যোগ, যার লক্ষ্য শিশুদের আবহাওয়া, জলবায়ু পরিবর্তন , প্রাকৃতিক বিপদ এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কে সচেতন ও সক্ষম করে তোলা। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের আবহাওয়া পর্যবেক্ষণ, ঝুঁকি চিহ্নিতকরণ, আগাম সতর্কতা বোঝা এবং দুর্যোগকালীন সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নয়ন করা হয়। গেমিফাইড লার্নিং পদ্ধতিভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্মটি শিশুদের জন্য একটি সহজ, আকর্ষণীয় এবং অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরি করবে, যা তাদের বাস্তব পরিস্থিতিতে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে সহায়তা করবে এবং নিজের পাশাপাশি পরিবার ও কমিউনিটির সুরক্ষায় ভূমিকা রাখতে সক্ষম করবে।
মন্ত্রী পরে ক্লাবের ই-লার্নিং পোর্টালের উদ্বোধন ও প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin