আলী আহসান রবি : মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের যাতায়াত ব্যবস্থাকে সহজ ও আধুনিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে দ্রুত ও আধুনিক টোল আদায় নিশ্চিত করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেম চালুর লক্ষ্যে সেতুর উভয় প্রান্তের জেলাসমূহে আনুষ্ঠানিকভাবে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এই আধুনিক প্রযুক্তি স্থাপন করা হয়েছে।
পদ্মা সেতুতে ইটিসি চালুকরণের বিষয়ে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ-এর সুনির্দিষ্ট নির্দেশনা ও নিবিড় পর্যবেক্ষণ রয়েছে। যাতায়াত ব্যবস্থা আরও সহজতর ও গতিশীল করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেতু পারাপার গাড়িগুলোতে ইটিসি রেজিষ্ট্রেশনের জন্য নিয়মিত লিফলেট দেওয়া হচ্ছে।
গত ০৩ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ফরিদপুরের গোল্ডেনলাইন পরিবহনের বাস ডিপোতে পোর্টাবেল RFID স্ক্যানার দিয়ে শুরু হয় ফিল্ড পর্যায়ের ইটিসি রেজিষ্ট্রেশন। তাছাড়া, মাওয়া প্রান্তে অবস্থিত নির্ধারিত রেজিষ্ট্রেশন বুথে সপ্তাহের যেকোন দিন রেজিষ্ট্রেশন করা যাচ্ছে। পর্যায়ক্রমে মাদারীপুর টার্মিনাল, ঢাকার রাজারবাগ, সয়দাবাদ, যাত্রাবাড়ী ফিল্ড ইটিসি রেজিষ্ট্রেশন করা হবে। ইটিসি রেজিস্ট্রেশনকৃত মোট গাড়ির সংখ্যা: ৫৪৬।
ট্যাপ, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন ব্যাংকের অ্যাপের মাধ্যমে টোল প্রদান করা যাচ্ছে। বর্তমানে বিভিন্ন পরিবহনের বাস ও অন্যান্য যানবাহন নন-স্টপ ইটিসি ব্যাবহার করে ৬০ কিলোমিটার/ঘন্টার অধিক গতিতে না থেকে পদ্মার টোল প্লাজা অতিক্রম করার সুবিধা উপভোগ করছে।
পদ্মা সেতুতে ইটিসি (ETC) ব্যবহারের ফলে যাত্রীরা নিম্নরুপ বহুমুখী সুবিধা লাভ করবেন:
নন-স্টপ যাতায়াত: টোল প্লাজায় গাড়ি না থামিয়ে সরাসরি পার হওয়া যাবে, ফলে দীর্ঘ লাইনে অপেক্ষা করার ঝামেলা থাকবে না;
সময় ও জ্বালানি সাশ্রয়: স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ হওয়ায় যানজট কমবে এবং মূল্যবান সময় ও জ্বালানি সাশ্রয় হবে;
ক্যাশলেস লেনদেন: নগদ টাকা বহনের প্রয়োজন নেই; ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে;
তাৎক্ষণিক বার্তা: প্রতিটি ট্রানজ্যাকশনের পর গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে টোল আদায়ের পরিমাণ জানিয়ে দেওয়া হবে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ জানান, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা জনসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইটিসি রেজিষ্ট্রেশনের মাধ্যমে পদ্মা সেতুতে যাতায়াতকারী যানবাহনগুলো দ্রুততম সময়ে পারাপার হতে পারবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
পদ্মা সেতুর উভয় প্রান্তের জেলাগুলোতে নির্ধারিত বুথে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট সকল যানবাহনের মালিক ও চালকদের দ্রুততম সময়ের মধ্যে ইটিসি রেজিষ্ট্রেশন সম্পন্ন করে আধুনিক এই সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মেরুদণ্ড হিসেবে কাজ করছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin