আলী আহসান রবি : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। গোলাম মাওলা রিপন (৫৩) ২। মোসাঃ রুপা বেগম (২৯) ৩। মোঃ বিপ্লব মিয়া (২৪) ৪। মোঃ রাতুল (২০) ৫। মোঃ বিল্লাল (৩৮) ৬। মোঃ রিদোয়ান (২৭) ৭। হ্যাপী আক্তার ওরফে সুমাইয়া আক্তার (২০) ৮। বৃষ্টি (১৮) ৯। বর্ষা (১৮) ১০। জহিরুল ইসলাম (২৩) ১১। জীবন (২৩) ১২। আবু সালেহ সজিব (৩৬) ১৩। আজিজুর ইসলাম (২১) ১৪। মীর মনিরুল ইসলাম (৪৫) ১৫। মোঃ হাসান খোকন (২৭) ও ১৬। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ এপ্রিল) নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরাতন মামলায় দুইজন এবং গ্রেফতারি পরোয়ানা মূলে দুইজন আসামি রয়েছে। এছাড়া মোবাইল কোর্টে নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
যাত্রবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin