আলী আহসান রবি : রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ০১টি দেশী পিস্তল, ০৭টি সামুরাই এবং মাদকসহ ০৩ (তিন) জনকে গ্রেপ্তার করছে র্যাব-২
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অদ্য ০৯/০৪/২০২৬ ইং তারিখ রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ০১ টি দেশী পিস্তল, ০৭টি সামুরাই, ১৮০ গ্রাম হেরোইন, ০২ কেজি গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ ০৩ (তিন) জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী র্কাযক্রম ছড়িয়ে পড়েছে। র্যাব-২ এর দায়িত্বর্পূণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সর্ম্পকে স্থানীয় জনসাধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া হতে তথ্য পায় র্যাব। ফলশ্রুতিতে র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল অদ্য ০৯/০৪/২০২৬ ইং তারিখ রাতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ০১ টি দেশী পিস্তল, ০৭টি সামুরাই, ১৮০ গ্রাম হেরোইন, ০২ কেজি গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ ০৩ (তিন) জনকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব-২ ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin