আলী আহসান রবি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৮৬ টাকা জমা দিয়েছে ট্রান্সকম গ্রুপ। আজ বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট তাঁর অফিসকক্ষে ট্রান্সকম গ্রুপের একটি প্রতিনিধিদল এই চেক হস্তান্তর করেন।
ট্রান্সকম গ্রুপের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে অর্জিত লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে প্রদান করা হয়। ট্রান্সকম গ্রুপের পরিচালক এম সাব্বির আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর নিকট চেকটি হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আবদুছ সামাদ আল আজাদ এবং উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin