আলী আহসান রবি : বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে
অদ্য ১৭ এপ্রিল ২০২৬ তারিখে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মেট্রোহাউজিং এলাকা হতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার আসামি মোঃ আসাদুল ইসলাম (২০) ও মোঃ শাওন (২৮) ’কে বিশেষ অভিযান পরিচালনা করে তাৎক্ষনিক গ্রেপ্তার করেছে র্যাব-২।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬/০৪/২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত ০০ঃ৫০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন তিনরাস্তা মোড় হতে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খান ইটখোলা এলাকায় ভিকটিম আসাদুল হক(লম্বু আসাদুল(২৮), পিতা- জলিল সরদার, গ্রাম-কালনা, থানা- গৌরনদী, জেলা-বরিশাল বর্তমানে-রামগ্ঞ্জ ভিলা,আরিফের বাসার ভাড়াটিয়া, রোড নং -০৪,ব্লক বি, মেট্রোহাউজিং, মোহাম্মদপুর, ঢাকা এর বুকে,পিঠে জখমসহ রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। উক্ত ঘটনায় র্যাব-২,সিপিএসসি কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যার সঙ্গে জড়িত মোঃ আসাদুল(২০)( ভিডিও ফুটেজে প্রাপ্ত ০৫নং চিহ্নিত) পিতা- এরশাদ সিকদার মাতা- মৃত রাবেয়া খাতুন সাং- ম্যানেজার ইউসুফের বাসা, ৭ নং রোড, মেট্রোহাউজিং, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা এবং মোঃ শাওন (২৮) (ভিডিও ফুটেজে প্রাপ্ত ০৬ নং চিহ্নিত), পিতা মৃত ফারসী মুন্সি মাতা মোছাঃ সেলিনা বেগম সাং আরশীনগর মহিলা মাদ্রাসা গলি, থানা কেরানীগঞ্জ জেলা ঢাকা, স্থায়ী সাং আব্দুল্লাহপুর, থানা -দেবীদ্বার, জেলা কুমিল্লাদ্বয়কে মোহাম্মদপুর থানাধীন মেট্রো হাউজিং,০৬ নম্বর রোড়, বসিলা থেকে আটক করতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সময় অন্যান্য আসামিদের সঙ্গেই ঘটনাস্থলে আটককৃতরা উপস্থিত ছিলো বলে জানায়। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin