প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ২:৫৫ পি.এম
সুনামগঞ্জে হাওরে কালবৈশাখীর তাণ্ডব বজ্রপাতে ৪ উপজেলায় ৫ জনের মৃত্যু আহত অন্তত ৬ জন

কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জের হাওরাঞ্চলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনায় চার উপজেলায় পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত ৬ জন একই ঘটনায় দুটি গাভীর মৃত্যু হয়েছে শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দুপুরে এসব ঘটনা ঘটে
হাওরের বিস্তীর্ণ ধানক্ষেতে কাজ করার সময় এসব দুর্ঘটনা ঘটে
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মো. হাবিবুর রহমান (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয় তিনি বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বড়ইহাটি গ্রামের বজলু রহমানের ছেলে একই ঘটনায় চকিয়াচাপুর গ্রামের আব্দুল কাইয়ুম (২৫) ও অমর হোসেন (২০) আহত হন
একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর ইসলামপুর গ্রামে বজ্রপাতে জয়নাল হক (৩৫) তার ছেলে রহমত উল্লাহ ও শিখা মনি (২৫) গুরুতর আহত হন পরে হাসপাতালে নেওয়ার পর রহমত উল্লাহকে মৃত ঘোষণা করা হয় আহত জয়নাল হক ও শিখা মনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর গজারিয়া হাঁটি গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মো. নুর জামাল (২৬) নিহত হন তোফাজ্জল হোসেন (২২) আহত হন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
একই উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ি গ্রামে বজ্রপাতে বাবুল মিয়া ও রুকুল মিয়ার মালিকানাধীন দুটি গাভীর মৃত্যু হয়েছে
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতে আবুল কালাম (৩২) নিহত হন তিনি গাজীপুর গ্রামের বাসিন্দা এ ঘটনায় নুর মোহাম্মদ ডিপজল (২৫) গুরুতর আহত হন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আমিনুল ইসলাম
দিরাই উপজেলার কালিয়াগোটার (আতরার) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে লিটন মিয়া (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে তিনি পেরুয়া আশনাবাজ গ্রামের বাসিন্দা স্থানীয়রা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন আরএমও ডা. প্রশান্ত দাস তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন
হাওরাঞ্চলে ধান কাটার মৌসুমে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় কৃষকসহ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন খোলা মাঠে কাজের সময় বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin