আলী আহসান রবি : দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৫,৮৮,০৫,৩০০ (পাঁচ কোটি আটাশি লক্ষ পাঁচ হাজার তিনশত) মিটার অবৈধ জাল, ৪,৫৬২(চার হাজার পাঁচশত বাষট্টি) কেজি মাছ, ৮,৬৫,০০০ (আট লক্ষ র্পঁয়ষট্টি হাজার) পিস চিংড়ি রেণু, ১০,০০০ (দশ হাজার) পিস বাগদা রেণু পোনা, ৫ (পাঁচ) কেজি কাঁকড়া, ৪১০(চারশত দশ) কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৪৯৪(চারশত চুরানব্বই)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৬৪(চৌষট্টি)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।
সাত দিনব্যাপী এই অভিযানে ২৬৬(দুইশত ছেষট্টি) জন আসামী গ্রেফতার করা হয় এবং ৪৪(চুয়াল্লিশ)টি মৎস্য আইন, ১০(দশ)টি বেপরোয়া গতি আইন, ১(এক)টি বালুমহাল, ১(এক)টি মাদক, ১(এক)টি জুয়া, ১(এক)টি চাঁদাবাজি এবং ১(এক)টি হত্যা মামলাসহ মোট ৬৫ (পঁয়ষট্টি)টি মামলা দায়ের করা হয় এবং ৮(আট)টি মৃতদেহ উদ্ধার করা হয়।
জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং চিংড়ি রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin