আলী আহসান রবি : দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ছয় দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২,২৬,০৪,২৫০ (দুই কোটি ছাব্বিশ লক্ষ চার হাজার দুইশত পঞ্চাশ) মিটার অবৈধ জাল, ২,২৭১(দুই হাজার দুইশত একাত্তর) কেজি মাছ, ২,৮৩,০০০ (দুই লক্ষ তিরাশি হাজার) পিস চিংড়ি রেণু জব্দ করা হয় এবং নদী থেকে ১৪৬(একশত ছেচল্লিশ)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৫৭(সাতান্ন)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।
ছয় দিনব্যাপী এই অভিযানে ১৭৪(একশত চুয়াত্তর) জন আসামী গ্রেফতার করা হয় এবং ৩৬(ছত্রিশ)টি মৎস্য আইন, ২৩(তেইশ)টি বেপরোয়া গতি আইন, ১(এক)টি বালুমহাল এবং ১(এক)টি মাদক মামলাসহ মোট ৬৬ (ছেষট্টি)টি মামলা দায়ের করা হয় এবং ৫(পাঁচ)টি মৃতদেহ উদ্ধার করা হয়।
জব্দকৃত অবৈধ জালগুলো ধ্বংস করা হয় এবং চিংড়ি রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin