বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক নেতা আব্দুল হামিদ খান আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৫ মে ২০২৬) সকাল ১১টায় রাজধানীর উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিল রোগে ভুগছিলেন এবং দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণ করছিলেন।
মরহুম আব্দুল হামিদ খান ছিলেন একজন সাহসী, দায়িত্বশীল ও সাংবাদিক সমাজের অধিকার আদায়ে নিবেদিতপ্রাণ সংগঠক। ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সৎ ও সংগ্রামী নেতাকে হারালো।
মানুষের কল্যাণে প্রতিদিন এর সম্পাদক কবির নেওয়াজ রাজ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন। আমিন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin