ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
শুল্ক ফাঁকি দিয়ে পাকিস্তান থেকে আনা স্কিনকেয়ার পণ্য ও দেশে তৈরি ভেজাল কসমেটিকসসহ ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার।

চকবাজারে চোরাচালান কসমেটিকসের গোপন গুদাম উন্মোচন, গ্রেপ্তার ১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পাকিস্তান হতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাজারে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে আনা বিভিন্ন পাকিস্তানি স্কিনকেয়ার কসমেটিকস সামগ্রী ও দেশে তৈরি ভেজালযুক্ত কসমেটিকস উদ্ধারসহ চোরাচালান চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ ইসতিয়াক হোসেন (৩৬)। রবিবার (০৯ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৯:৩৫ ঘটিকায় চকবাজার থানাধীন মুকিমকাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চকবাজার মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে চকবাজার মডেল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চকবাজার মডেল থানাধীন মুকিমকাটারা এলাকার একটি বাসায় কতিপয় ব্যক্তি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল কসমেটিকস উৎপাদনসহ বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে ইসতিয়াক হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১৬ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা মূল্যের ২ হাজার ৮৬৪ পিস বিভিন্ন ব্র্যান্ডের স্কিনকেয়ার সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত ইসতিয়াক হোসেন দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল কসমেটিকস উৎপাদনসহ বিক্রয় করতো মর্মে জানা যায়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

শুল্ক ফাঁকি দিয়ে পাকিস্তান থেকে আনা স্কিনকেয়ার পণ্য ও দেশে তৈরি ভেজাল কসমেটিকসসহ ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার।

চকবাজারে চোরাচালান কসমেটিকসের গোপন গুদাম উন্মোচন, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৫:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫