ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। Logo যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন Logo পল্লবী থানা পুলিশ চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ কাল্লু ওরফে বোমা কাল্লুকে গ্রেফতার

সরকারের উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য সহজ করা—বাণিজ্য উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৬১৮ বার পড়া হয়েছে

ঢাকা ,২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ : বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এর একটি প্রতিনিধিদল। আজ বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ব্যবসা সহজীকরণ,ট্যারিফ হ্রাস, শিপিং সুবিধা,বন্দরের জটিলতা, যানজট ও ক্যাসলেস ট্রানজেকশন বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধিদলের উদ্দেশ্যে বলেন, সরকারের উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য সহজ করা। বিগত ১৬ বছরে কোন নিয়ম নীতি মানা হয়নি। ব্যাংকগুলোয় ১৮ হাজার কোটি টাকা সর্টেজ এমনিতে হয়নি। আমরা আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি।ব্যবসা বাণিজ্যে আননেসেসারি অবস্ট্যাকল ( অপ্রয়োজনীয় বাধা) যা আছে তা কমাতে চাই। যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন , প্রায়ই ঢাকায় যানজট হচ্ছে,গুলশান -বনানীতেও দেখি উল্টো পথে গাড়ী চলছে। আঠারো কোটি মানুষের জন্য তো এক কোটি ট্রাফিক পুলিশ নিয়োগ করা যাবেনা। প্রয়োজন সিভিক সেন্স (নাগরিকসুলভ শিষ্টাচার বোধ) জাগ্রত করা। অ্যামচ্যাম প্রতিনিধিগণ আন্তর্জাতিক বাণিজ্যে ডিফার্ড পেমেন্ট (বিলম্বিত পরিশোধ)যুগোপযোগী ও ডিজিটাল পেমেন্ট এর ক্ষেত্রে ক্যাশ ইনসেন্টিভ (নগদ সহায়তা ) চালুর দাবী জানান। তারা মনে করে এর ফলে ক্যাসলেস সোসাইটি গঠন দ্রত হবে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, আ্যামচ্যাম সহাপতি সৈয়দ এরশাদ আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মইনুল হক,রুবাবা দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার

সরকারের উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য সহজ করা—বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ১২:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪