ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কর্তৃক জেলা পুলিশের ইউনিট পরিদর্শন Logo নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo নবাগত পুলিশ সুপার রামগতি থানায় আকস্মিক পরিদর্শন Logo একজন বাবার হাসিই সবচেয়ে বড় ধন Logo সুদানে ড্রোন হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক Logo সরকারি কর্মচারী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান Logo মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস Logo অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রূপান্তরিত করবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৫৯৪ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেন, দুর্গাপূজা হলো সার্বজনীন উৎসব। তিনি বলেন, দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রুপান্তরিত করবে। আজ রাঙ্গামাটি সদরের তবলছড়ি লঞ্চঘাট সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান পরিদর্শনে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা রাষ্ট্রদূত (অব) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উৎসবে সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, পূজা উৎসব উদযাপনে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। আমাদের চেতনাকে এমনভাবে জাগাতে হবে, পূজার সময় মন্দিরগুলোতে যেন আর পাহারা দিতে না হয়। আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার ড. এস.এম. ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বিমল কান্তি দে ও সেক্রেটারি সুব্রত দে সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রূপান্তরিত করবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

আপডেট সময় ০৬:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪