ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে

সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ৬০১ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে ৮ দিন ধরে বাবাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে মেয়েদের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।

মোশাররফ হোসেন তালুকদার বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি মেয়েদের অনুমতিতে বিয়ে করি। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নলছিটিতে ভাড়া থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছিল তারা। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। তিনি এসে আমাকে উদ্ধার করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার

সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা

আপডেট সময় ০২:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪