ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

বাণিজ্য উপদেষ্টার সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৫৮৪ বার পড়া হয়েছে

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকালে বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও আগামী বছর জানুয়ারিতে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন , বাংলাদেশের সাথে তুরস্কের ভাতৃপ্রতিম সম্পর্ক দীর্ঘদিনের। তুরস্কের বাণিজ্য মন্ত্রীর বাংলাদেশ সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, তাঁর (তুরস্কের বাণিজ্য মন্ত্রীর) সফরকে অর্থবহ করতে বাংলাদেশ পরিকল্পনা গ্রহণ করবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্কের কাছ থেকে বাণিজ্যের সর্বোচ্চ সুবিধা অর্জন করতে বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশের সঙ্গে তুরস্ক বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে চায় উল্লেখ করে রামিস সেন বলেন, ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টির মাধ্যমে দুদেশের সম্পর্ককে আরো গভীর করার সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে দুইদেশের ব্যবসায়ীদের মধ্যে ডায়লগের আয়োজনে তুরস্ক আগ্রহী।

তুরস্কের বাণিজ্য মন্ত্রীর বাংলাদেশ সফরকালে সরকারি কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিদল থাকবে উল্লেখ করে রাষ্ট্রদূত এসময়ে দুদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক ও বিসনেস টক আয়োজনে উদ্যোগ গ্রহণে বাণিজ্য উপদেষ্টাকে অনুরোধ করেন। বানিজ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তাণি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

বাণিজ্য উপদেষ্টার সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ১২:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪