ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে। Logo জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন

জনদুর্ভোগ সৃষ্টি না করে ক্যাম্পাসে দাবি দাওয়া পেশ করুন- তিতুমীর শিক্ষার্থীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: রেললাইন অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে ক্যাম্পাসে ফিরে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি-দাওয়া পেশের জন্য তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন৷ উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য ক্রমাগত আন্দোলন নিয়ে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তিনি বলেন, জনগণের ভোগান্তি না ঘটিয়ে কিভাবে সমস্যার সমাধান করা যায়-সেটা খুঁজে বের করা উচিত। রাস্তা বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা সমীচীন হয়। এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা জরুরি। উপদেষ্টা এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এ আন্দোলনের পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন৷ উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে, তবে আরো উন্নতির অবকাশ রয়েছে। ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, আলাদাভাবে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা প্রমাণ করতে হবে। দেশে এমন আরো কলেজ রয়েছে। এখন পর্যন্ত তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা নেই৷ তিনি বলেন, এ বিষয় নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির প্রতিবেদন পাবার আগে এসব নিয়ে কথা বলার কিছু নেই৷ এসময় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

জনদুর্ভোগ সৃষ্টি না করে ক্যাম্পাসে দাবি দাওয়া পেশ করুন- তিতুমীর শিক্ষার্থীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫