শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ শেরপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে।
শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী পরীক্ষা দুটি ধাপে পরিচালিত হয়—সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং বিকেল ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
উক্ত বৃত্তি পরীক্ষায় সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার।
উল্লেখ্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা-২০২৫-এ শেরপুর সদর উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin