
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার কনস্টেবল মোহাম্মদ শাহআলম আজ নায়েক পদে পদোন্নতি লাভ করেন। এ উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত প্রকৃত শূন্য পদের বিপরীতে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয় তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পদোন্নতি অনুষ্ঠানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহআলমকে অভিনন্দন জানানো হয়েছে এবং তার আরও উন্নত ও দায়িত্বপূর্ণ কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin