ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
যমুনা ফিউচার পার্কের আইভিএসি বুধবার দুপুর ২টা থেকে কার্যক্রম স্থগিত

নিরাপত্তাজনিত কারণে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর ২টায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।’

নোটিশে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজ ভিসা জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখে স্লট প্রদান করা হবে। এ বিষয়ে আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং নিয়মিত ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে হালনাগাদ তথ্য জানতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে। যার ফলে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২০২৫ সালের প্রথম নয় মাসে রাজনৈতিক সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইভিএসি সংক্রান্ত আরও তথ্যের জন্য আবেদনকারীদের ivacbd.com ওয়েবসাইট অথবা হটলাইন নম্বর ০৯৬১২ ৩৩৩ ৬৬৬ ও ০৯৬১৪ ৩৩৩ ৬৬৬-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

যমুনা ফিউচার পার্কের আইভিএসি বুধবার দুপুর ২টা থেকে কার্যক্রম স্থগিত

নিরাপত্তাজনিত কারণে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

আপডেট সময় ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫