
সিলেটে প্রতিনিধি : সিলেট বিভাগে আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে পুলিশ অভিযান জোরদার করেছে। ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ও অভিযুক্তদের নজরদারি করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, অভিযানের লক্ষ্য অপরাধ দমন করা এবং শহরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তা বলেন, জনগণ যেন স্বাভাবিকভাবে জীবন-যাপন ও ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে পারে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। এছাড়া অভিযান চলাকালীন সময়ে সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin