প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ১:২৪ পি.এম
সাতক্ষীরায় ভোটের গাড়ি’র প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলায় ‘ভোটের গাড়ি’র প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে ভোটারদের মধ্যে ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়। সকলকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মিজ্ আফরোজা আখতার মহোদয় এবং সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin