ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রি., বিকেল ১৫:৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন শিমরাইলকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি পালসার মোটরসাইকেল আটক করা হয় এবং মোটরসাইকেল আরোহীকে তল্লাশী করে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় ১ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
মোঃ ইকবাল হোসেন (২৬), পিতা: নুর ইসলাম, মাতা: পারুল বেগম, স্থায়ী ঠিকানা: আন্দিদিল, থানা: আশুগঞ্জ, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin