প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:৫২ এ.এম
পিরোজপুর-১ আসনে প্রার্থী বদল করলো বিএনপি :মনোনয়ন পেলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন

গাজি এনামুল, পিরোজপুর : পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এর আগে গত বুধবার বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে। আজ শনিবার বিকেল ৪ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিরোজপুর-১ আসনে জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত জানিয়েছেন, মোস্তফা জামাল হায়দার নিজের শারীরিক অসুস্থার কথা জানিয়ে নির্বাচনে অংশগ্রহনে অপারগতার কথা প্রকাশ করলে অধ্যক্ষ আলমগীর হোসেনকে পিরোজপুর-১ আসনে মনোনয়ন দেয়া হয়। তিনি জানান এ আসনে জেলা বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় দলের সবাই খুশি।
বিএনপি প্রার্থী আলমগীর হোসেন জানান, আমি দীর্ঘ দিন বিএনপির রাজনীতি করেছি। এই প্রাপ্তিতে আমি খুশি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin