প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৬, ১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:৫৮ এ.এম
সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার।
![]()
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি আপেল মিয়া (৩২)। তিনি মধ্যনগর থানাধীন ০২ নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তাঁর বাড়ি একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।
পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় বংশীকুন্ডা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি পূর্বে দায়েরকৃত মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার মামলা নং-০৬ (তারিখ: ২৭/১১/২০২৪) অনুযায়ী বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়েরকৃত মামলাটির তদন্তে এ গ্রেপ্তার কার্যকর করা হয় বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
গ্রেপ্তারের পর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আপেল মিয়াকে মধ্যনগর থানায় আনা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin