প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৪৪ এ.এম
পার্বত্য জেলাধীন কাপ্তাই থানা পরিদর্শন করেন পুলিশ সুপার রাঙ্গামাটি

রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম রাঙ্গামাটি জেলাধীন কাপ্তাই থানা পরিদর্শন করেন।
পুলিশ সুপার থানা প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান কাপ্তাই থানার অফিসার ইনচার্জ।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, জনসেবা, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন। এছাড়াও থানা ব্যবস্থাপনা আরও উন্নত ও জনগণবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পুলিশ সুপার অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা ও সুযোগ-সুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় জনাব মোঃ জাহেদুল ইসলাম ( পিপিএম-সেবা )
অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল, রাঙ্গামাটি, জনাব শেখ মাহমুদুল হাসান রুবেল, অফিসার ইনচার্জ, কাপ্তাই থানা, রাঙ্গামাটি সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin