ভোলা প্রতিনিধি : জমজমাট লড়াই ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে ভোলার ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। ভোলার হেলিপ্যাড ক্লাবের সার্বিক সহযোগিতা এবং ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানের শুরুতে তরুণ প্রতিভা শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার যুব সমাজের উদ্দেশ্যে বলেন, তরুণদের মাদকের প্রতি ‘না’ বলা শিখতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বড়দের প্রতি শ্রদ্ধা ও নৈতিক শিক্ষার মাধ্যমে যুব সমাজ আগামী দিনের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
জেলা পুলিশ ভোলা তরুণদের সুস্থ ও সৃজনশীল বিকাশে সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন পুলিশ সুপার। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হেলিপ্যাড ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin