প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ১:২৭ পি.এম
নওগাঁর রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা ও খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফ্রেব্রুয়ারি) নওগাঁর রানীনগর উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির কর্মীসভা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি'র সাবেক চেয়ারপার্সন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বায়েজিদ হোসেনের সভাপতিত্বে, সদস্য সচিব মোঃ রায়হানুল হক রায়হানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মতিউর রহমান উজ্জল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদুল হাসান বেলাল, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশিক মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা ডাব্লিউ, মিঠুন আহমেদ, রাজিবুল ইসলাম রাব্বি, মিঠু ইসলাম, রবিউল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন, সহ-সম্পাদক নয়ন খান লুলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান নওশাদ, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় ৩টি ওয়ার্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার মাধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin