ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু Logo লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক Logo বাংলাদেশ–জাপান সম্পর্ক আস্থা ও অগ্রগতির দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত: সমাজকল্যাণ মন্ত্রী Logo মধ্যনগরের সুর্য সন্তান  বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে Logo মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। Logo যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর ও কাতারের নেতৃস্থানীয়দের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক Logo প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আরবিইউ মডেল ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে বিপিসিএল
মধ্যনগরে শেষ বিদায়ে জনতার ঢল, গার্ড অব অনারে জানানো হলো শ্রদ্ধা মুক্তিযুদ্ধের এই সূর্যসন্তানের অবদান স্মরণে আবেগঘন পরিবেশ

মধ্যনগরের সুর্য সন্তান  বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টায় যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত প্রায় ১০টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুমের নিজ বাড়িতে মঙ্গলবার বিকেল ৩টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনের পূর্বে মধ্যনগর থানার পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নিবেদন করে।
জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, মধ্যনগর থানার পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে দাফন-কাফনের ব্যয় নির্বাহের জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
উপস্থিত সবাই গভীর শোক প্রকাশ করেন এবং বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় এই সূর্যসন্তানকে শেষ বিদায় জানানো হয়।

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মধ্যনগরে শেষ বিদায়ে জনতার ঢল, গার্ড অব অনারে জানানো হলো শ্রদ্ধা মুক্তিযুদ্ধের এই সূর্যসন্তানের অবদান স্মরণে আবেগঘন পরিবেশ

মধ্যনগরের সুর্য সন্তান  বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

আপডেট সময় ০৪:১৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬