ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
৪ কিলোমিটার সড়ক উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রকল্প বাস্তবায়ন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষের আশা

মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

ডিএনসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং অঞ্চল-৫ এর সার্ভিস প্যাকেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প (IDRISP)-এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

আজ সকালে মিরপুর ১০ ফলপট্টিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক এবং উভয় পাশে নর্দমা ও ড্রেন নির্মাণের মাধ্যমে এ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে দূর হবে। তিনি বলেন, “বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ আগামী ৩১ অক্টোবর ২০২৬ এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে।”

এসময় প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ফুটপাত দখলমুক্ত রাখতে এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, উন্নয়ন কাজ শেষ হওয়ার পর ফুটপাত ও সড়কে অবৈধ দখল বা দোকান বসানো থেকে বিরত থাকতে হবে। আপনাদের আমার কাছে আজ কমিটমেন্ট করতে হবে ফুটপাত যেন দখলমুক্ত থাকে সেজন্য আমাদের সহোযোগিতা করবেন। ফুটপাত দখলমুক্ত রাখতে স্থানীয়ভাবে আপনারা কাজ করবেন।

তিনি আরও বলেন, পূর্বের মতো একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি এবং অর্থের অপচয় যাতে না হয়, সে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজের পরিকল্পনা করা হয়েছে। প্রতিদিন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এ প্রকল্প বাস্তবায়নের পর বৃষ্টির সময় বেগম রোকেয়া সরণির জলাবদ্ধতা হ্রাস পাবে এবং জনগণের চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব আলম, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

৪ কিলোমিটার সড়ক উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রকল্প বাস্তবায়ন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষের আশা

মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

আপডেট সময় ০৪:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬