ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ Logo বাংলাদেশ–সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo ১৭২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো নৌ পুলিশ  সিলেট অঞ্চলের লালপুর নৌ পুলিশ ফাঁড়ি, সুনামগঞ্জ। Logo সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব Logo স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির – স্বরাষ্ট্রমন্ত্রী Logo চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন Logo গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না: নাহিদ ইসলাম Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১১ দলীয় জোটের মতবিনিময় সভায় সরকারকে সংস্কার বাস্তবায়নে গণআন্দোলনের প্রস্তুতির আহ্বান।

গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না: নাহিদ ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ১২ এপ্রিল ২০২৬, মঙ্গলবার: রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে এগারো দলীয় জোট।

এতে সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের দুই বছর পরও আমরা সবাই এক জায়গায় আছি। আমরা সেই ঐক্যের জায়গায় আছি যে বাংলাদেশকে সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার।’

সরকার কখনো সংস্কার বাস্তবায়ন করবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চেয়েছিলাম সংসদে সবকিছুর সমাধান হবে। কিন্তু সংসদকে ব্যর্থ করে দেয়া হয়েছে। এবার আমাদের গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না। তবে এবার আমরা পরিকল্পনা মোতাবেক রাজপথে নামতে হবে। এবার আর ব্যর্থ কিংবা অর্ধেক সফল হতে চাই না।’

নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার কোনো দলের না। এটা বাংলাদেশ রক্ষার দাবি। আমরা ঐক্যবদ্ধ আছি। এবার আমরা মঞ্চে যারা বসে আছি তারা সামনে দাঁড়াবো। গুলি আসলে আগে আমাদের বুকে লাগবে। আপনারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সংস্কার বাস্তবায়ন করা হবে। বিএনপি কিংবা কোনো বিদেশি শক্তি বাধা দিলে তাদের পরাজিত করা হবে।’

শহিদ পরিবার নিয়ে সরকার ব্যবহার করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই শহিদ ও আহতরা এদেশের সম্পদ। তাদের নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমাদের দাবি সমর্থন করলে আমাদের সহযোগিতা করবেন। কিন্তু সরকার কখনো জুলাই যোদ্ধা, কখনও একাত্তরের নাম ব্যবহার করে তাদের বিভিন্ন কাজের বৈধতা দিচ্ছে। কিন্তু চব্বিশ এবং একাত্তর কোনোটিকেই ধারণ তারা ধারণ করে না।’

বিএনপি সরকার গঠনের পর থেকেই বাংলাদেশ পেছনের দিকে হাঁটছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এদেশের গণআন্দোলনের সুফল বিএনপি ভোগ করেছে। নব্বই এর গণঅভ্যুত্থানের সুফল তারা ভোগ করেছে। কিন্তু ক্ষমতায় বসে তিন জোটের রূপরেখাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখনও জুলাই সনদ এবং অধ্যাদেশ প্রত্যাখ্যান করছে।’

অনুষ্ঠানে এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১১ দলীয় জোটের মতবিনিময় সভায় সরকারকে সংস্কার বাস্তবায়নে গণআন্দোলনের প্রস্তুতির আহ্বান।

গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না: নাহিদ ইসলাম

আপডেট সময় ০১:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬