ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী Logo ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার Logo রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা Logo ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক
সিলেটে আইন-শৃঙ্খলা সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে কড়াকড়ি পদক্ষেপের নির্দেশনা।

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আজ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মন্ত্রী এসব নির্দেশনা দেন।

মন্ত্রী সিলেটের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়েও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। প্রশাসনকে জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়া, সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মন্ত্রীর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র‍্যাব এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী

সিলেটে আইন-শৃঙ্খলা সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে কড়াকড়ি পদক্ষেপের নির্দেশনা।

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

আপডেট সময় ১২:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬