
আলী আহসান রবি : ১১ এপ্রিল ২০২৬ খ্রি. রোজ শনিবার সন্ধ্যায় নৌ পুলিশ সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার অন্তর্গত লালপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনর্চাজ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সজল কুমার কানু সঙ্গীয় এসআই(নিরস্ত্র) এরশাদ আলী ও ফোর্সসহ ফাঁড়ির আওতাধীন সুরমা নদীতে নৌ টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন মান্নানহাট বাজার এলাকায় সুরমা নদীর পূর্ব পাড়ে লঞ্চঘাটের পল্টুনের উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয় করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) সজল কুমার কানু এর নেতৃত্বে বর্ণিত অফিসার ফোর্স জামালগঞ্জ থানাধীন মান্নানঘাট বাজার লঞ্চঘাটে পল্টুনে পৌছাইলে কতিপয় মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়। অপর একজন দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত পাঞ্জাবীর ডান পকেট হতে ১টি কাঁচের বোতলে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও বাম পকেটে হতে কালো পলিথিনে মোড়ানো ৭২ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সর্বমোট ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান একান্ন হাজার ছয়শত টাকা
উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামী মো: শাহজাহান চৌধুরী (৪৭) নৌ পুলিশের জিজ্জাসাবাদে জানায় পলাতক আসামীর সহায়তায় ভারতীয় সীমানা হতে মাদক (ইয়াবা ট্যাবলেট) সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল ।
ঘটনায় সংশ্লিষ্ট জড়িত পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত সহ পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব সংবাদ : 



















