ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি Logo মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু Logo ৪২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ  তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা Logo যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত Logo চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০  হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার….স্বাস্থ্যমন্ত্রী Logo বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত Logo বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক
বোয়িং উড়োজাহাজ সংযোজন নিয়ে পর্যালোচনা সভা রুটভিত্তিক আয়-ব্যয়ের বিশ্লেষণে গুরুত্ব, নারিতা রুট চালুর প্রস্তুতির নির্দেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোয়িং উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় Biman Bangladesh Airlines-এর বহর ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে Boeing-এর উড়োজাহাজ সংযোজনের বিষয়টি পর্যালোচনা করা হয়। পাশাপাশি পূর্ববর্তী সরকারের সময়ে গৃহীত উদ্যোগ নিয়েও সভায় পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি বলেন, প্রতিটি উড়োজাহাজ সংযোজনের পূর্বে রুটভিত্তিক আয়-ব্যয়ের (Revenue Analysis) আলোকে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, বোয়িং উড়োজাহাজ সংযোজনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াসমূহ এগিয়ে নেওয়ার জন্য কার্যক্রম চলমান রাখতে হবে। তিনি সরবরাহ প্রক্রিয়ার সময়োপযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বিদ্যমান পরিকল্পনার আলোকে বর্তমান সরকারের সময়কালে নতুন উড়োজাহাজ বহরে অন্তর্ভুক্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া, তিনি ঢাকা–নারিতা রুটে ফ্লাইট পরিচালনা পুনরারম্ভের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি; Biman Bangladesh Airlines-এর ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

বোয়িং উড়োজাহাজ সংযোজন নিয়ে পর্যালোচনা সভা রুটভিত্তিক আয়-ব্যয়ের বিশ্লেষণে গুরুত্ব, নারিতা রুট চালুর প্রস্তুতির নির্দেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা

আপডেট সময় ০৬:২৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬